নতুন বিনিয়োগকারীদের নাম ঘোষণা করেছে অনর

৩১ অক্টোবর, ২০২৪ ১১:৫৮  

চীনা স্মার্টফোন নির্মাতা অনর নতুন বিনিয়োগকারী হিসেবে চায়না টেলিকম এবং সিআইসিসি ক্যাপিটাল কর্পোরেশনসহ কয়েকটি নাম ঘোষণা করেছে। প্রায় এক বছর আগে আইপিও পরিকল্পনার কথা জানানোর পর এখন এই ঘোষণা দিলো কোম্পানিটি। খবর রয়টার্স।

হুয়াওয়ে টেকনোলজিসের সাবেক এই সাব-ব্র্যান্ডটি অবশ্য বিনিয়োগের পরিমাণ উল্লেখ করেনি।

বিনিয়োগকারীদের মধ্যে আরও রয়েছে চীনের কর্নারস্টোন, শেনজেন সিটি সরকারের এসডিজি গ্রুপ এবং অনার চ্যানেল পার্টনারের বিনিয়োগ প্ল্যাটফর্ম জিনসি জিংইয়াও।

নভেম্বরের শেষে দিকে আইপিওতে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে কোথায় কিংবা লিস্টিংয়ের টাইমফ্রেম জানায়নি অনর।

তৃতীয় প্রান্তিকে ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে চীনে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় রয়েছে অনর। এর আগে রয়েছে ভিভো ও হুয়াওয়ে।

এর আগে, গত আগস্টেও চায়না মোবাইল থেকে বিনিয়োগ পেয়েছে অনার, যদিও সেই বিনিয়োগের পরিমাণও জানানো হয়নি।

ডিবিটেক/বিএমটি